অবশেষে খুলে দেওয়া হল দিল্লি-নয়ডা সীমান্ত
দি নিউজ লায়নঃ কৃষি আইন বাতিলের দাবিতে বিক্ষোভের জেরে দীর্ঘ ১২ দিন ধরে দিল্লি-নয়ডা সীমান্ত বন্ধ ছিল। তবে অবশেষে খুলে দেওয়া হল সেই সীমান্ত। শনিবার চিল্লা সীমান্তে বিক্ষোভে সামিল হওয়া কৃষকেরা রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার-এর সঙ্গে দেখা করেন। বিস্তারিত আলোচনার পর উভয়পক্ষের সম্মতিতে সীমান্ত ট্রাফিকের জন্য খুলে দেওয়া হয়।
প্রতিরক্ষামন্ত্রীর বাড়িতেই কৃষকদের একটি পাঁচ সদস্যের দল বৈঠক করে। কৃষকদের তরফে এদিন ১৮ দফা দাবি পেশ করা হয়। এপ্রসঙ্গে এক কৃষক নেতা বলেন, তাঁদের নেতারা প্রতিরক্ষা মন্ত্রী এবং কৃষিমন্ত্রীর সঙ্গে স্বাক্ষাত করেছেন ও তাঁদেরকে দাবি পূরণের আশ্বাস দেওয়া হয়েছে। গভীর রাতে নয়ডা-দিল্লি সীমান্তের ব্যারিকেড সরিয়ে দেওয়া হয়। এরপরেই ধীরে ধীরে ওই রোড দিয়ে গাড়ি যাতায়াত শুরু করেছে।

Post a Comment